কখন নেয়া উচিৎ প্রথম সন্তানটি?
পরিস্থিতি পরিবেশ যেমনই হোক না কেন, প্রথম সন্তান কখন নেয়া উচিৎ এ নিয়ে হয়ত অনেকে ভাবেন। বিশেষজ্ঞদের মতে, মা হওয়ার উপযুক্ত সময় (অর্থাৎ প্রথম সন্তান নেয়ার জন্য যে কোন মহিলার উপযুক্ত বয়স) হলো ১৮ থেকে ২৫। আবার কারো কারো মতে ২০ থেকে ২৬ বছর হলো মা হওয়ার আদর্শ বয়স। তবে ৩০ বছর বয়সের মধ্যে প্রথম সন্তান নেয়া যেতে পারে।
২০ থেকে ২৬ বছর বয়সকে মা হওয়ার আদর্শ বয়স বলা হয়। কারন এ সময়ে প্রসবের রাস্তা ডেলিভারি হওয়ার উপযুক্ত থাকে। এমনকি ভ্যাজাইনাল ডেলিভারি খুব সহজে হয়। তবে ১৮ বছরের নিচে বা ৩০ বছরের উপরে প্রথম সন্তান নেবার সিদ্ধান্ত যথাযথ নয়। এ ক্ষেত্রে অবশ্যই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।


