বুকের দুধ শিশুর জন্য পর্যাপ্ত হচ্ছে কিনা তা বোঝার উপায়
বয়স অনুযায়ী শিশুর ওজন সঠিক থাকাই হচ্ছে পর্যাপ্ত বুকের দুধ পাবার প্রমাণ। স্বাভাবিকভাবে একটি শিশুর ওজন প্রতিদিন ১৮ থেকে ৩০ গ্রাম বৃদ্ধি পায়। আরো সহজভাবে বলতে গেলে একটি শিশুর ওজন প্রতি মাসে ৫০০ গ্রাম হারে বৃদ্ধি পায়।
বুকের দুধ শিশুর জন্য পর্যাপ্ত হচ্ছে কিনা তা দেখার আরেকটি উপায় হলো Wet Test. একটি শিশু যদি দৈনিক অর্থাৎ ২৪ ঘন্টায় ৬ বার প্রসাব করে তবে বুঝতে হবে শিশুটি পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে। সাধারনভাবে শিশু একবার পরিতৃপ্তভাবে খেলে পরবর্তী খাবারের সময় না হওয়া পর্যন্ত কাঁদবে না। ৩ থেকে ৫ মাস বয়সের শিশু একবার খেলে ২/৩ ঘন্টা পর্যন্ত আর খাবারের জন্য কাঁদে না।
খাবার দুধ পর্যাপ্ত না হলে শিশু স্তন চুষতে থাকে এবং চিৎকার করে অনেকক্ষণ পর্যন্ত দুধ খায় এবং ঘুমিয়ে পড়ে। অল্পক্ষণ পর ঘুম থেকে উঠে খাবার জন্য আবার চিৎকার শুরু করে। শিশুর ওজন বৃদ্ধি হয় না। কোষ্ঠকাঠিন্য হয়।


