সুরক্ষিত রাখুন শিশুর দাঁত
জীবনভর দাঁত ও মাড়ি সুরক্ষার জন্য নিয়মিত বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক পরিচর্যার প্রয়োজন। কিন্তু আমাদের দেশের বাবা-মা থেকে শুরু করে শিশুদের অনেককেই এ ব্যাপারে উদাসীন থাকতে দেখা যায়। আসুন জেনে নেয়া যাক দাঁত সুস্থ্য রাখার কায়দা-কানুন।
(১) দিনে অন্তত ২ বার দাঁত ব্রাশ করতে হবে, তার মধ্যে একবার সকালে নাস্তার পর এবং আরেকবার রাতে ঘুমানোর পূর্বে।
(২) সঠিক পদ্ধতিতে নিয়মিত ভাল পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে।
(৩) প্রধান খাবারের মধ্যবর্তী সময়ে মিষ্টিযুক্ত খাবার পরিহার করতে হবে।
(৪) শিশুদের ঘুমের মধ্যে দুধ বা অন্য কোন খাবার খেতে দেয়া উচিৎ নয়।
(৫) ব্রাশে দাঁত সম্পূর্ণ পরিষ্কার না হলে বা দাঁত সমূহের মধ্যে ফাঁক না থাকলে বড় বাচ্চাদেরকে ‘ডেন্টাল ফ্লস’ ব্যবহার করা শেখাতে হবে। ‘ডেন্টাল ফ্লস’ হলো এক ধরনের নাইলনের শক্ত সুতা যা চাপটে লেগে থাকা পাশাপাশি দু’টি দাঁতের মধ্যবর্তী দূর্গম স্থানে বাবা কয়েক গলিয়ে বা প্রবেশ করিয়ে দিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়।
(৬) দুধ দাঁত নড়ে গেলে দাঁত তাড়াতাড়ি ফেলে দিতে হবে।
(৭) আঘাতে দাঁত নড়ে গেলে দাঁতটিকে অনড় রাখতে হবে, নাড়ানো যাবে না। এতে তা কয়েকদিনের মধ্যেই স্থায়ীভাবে বসে যাবে।
(৮) দাঁতে গর্ত হলে দেরি না করে দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(৯) বছরে ২ বার, অন্তত একবার দন্ত চিকিৎসক দিয়ে শিশুর মুখ ও দাঁত পরীক্ষা করানো উচিৎ।


