Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 9, 2014 in ছোট্টমনি |

মুক্ত আলো বাতাস ও রোদঃ শিশুর সুস্বাস্থ্যের নিয়ামক

মুক্ত আলো বাতাস ও রোদঃ শিশুর সুস্বাস্থ্যের নিয়ামক

শিশুদের সুস্বাস্থ্যের জন্য মুক্ত আলো বাতাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একটি শিশু যেই ঘরে থাকবে, সেই ঘরে পর্যাপ্ত আলো বাতাসের চলাচল থাকা এবং নাতিশীতোষ্ণ হওয়া বাঞ্ছনীয়। জানালা বা দরজা দিয়ে সকালের অথবা অন্তত বিকালের রোদটি ঘরে এসে পড়লে ভাল হয়। ঘরে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা থাকা উচিৎ। আমাদের দেষ প্রায়শই শিশুদের ঘরের জানাল বন্ধ রেখে আলো-আধারী করে রাখা হয়। এটা শিশউর জন্য অত্যন্ত ক্ষতিকর। বাচ্চাকে রুমে রেখে কখনো মশার কয়েল, ধূপ জ্বালিয়ে রাখা যাবে না বা স্প্রে করা যাবে না, তা যত ভাল কোম্পানি বা ব্রান্ডেরই হোক না কেন। যানবাহন বা মিল ফ্যাক্টরির ধোঁয়া বা ধুলা উভয়ই শিশুর জন্য ক্ষতিকর।

 

বাচ্চাকে কিছু সময় (১০-১২ মিনিট) খালি গায়ে কোমল রোদে রাখা ভাল। গায়ে রোদ পেলে বাচ্চার শরীরে চিটামিন-ডি তৈরি হয়, যা হাড় ও দাঁতকে মজবুত করে। এ সময় বাচ্চার চোখে যাতে সরাসরি রোদ না পড়ে তা লক্ষ্য রাখতে হবে।

 

হঠাৎ বিকট শব্দ যেমন গাড়ির হর্ণ অথবা একটানা কানের কাছে শব্দ তা রেডিও-টিভির গান বাজনাই হোক আর মিল ফ্যাক্টরির শব্দই হোক এই ধরণের অস্বাভাবিক শব্দ শিশুর কানে শোনা বা মানসিক বিকাশের উপর বিরূপ প্রভাব ফেলে।