জেনে রাখা ভালঃ গর্ভকালীন সময়ে কতটুকু ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক
মোটা হওয়ার মতোই শুকনা হওয়াতেও অনেক সমস্যা আছে। গর্ভকালে ওজন কমানোর জন্য ডায়েট কন্ট্রোল করা একদম অনুচিত। গর্ভকালে পুষ্টিকর খাবার খেয়ে ঈপ্সিত পরিমাণ ওজন বাড়িয়ে সুস্থ শিশু জন্ম দেওয়াই মূল লক্ষ হওয়া উচিৎ।
আমেরিকার কলেজ অব অবস্টেট্রিসিয়ান অ্যান্ড গাইনিকোলজিস্টের মতে, কেউ যদি তাঁর আদর্শ ওজনশিমার মধ্যে গর্ভধারণ শুরু করেন, তাহলে পুরো গর্ভকালে তাঁর ১১.৫ থেকে ১৬ কেজি ওজন বাড়ানো উচিৎ।


