শিশুদের আত্নবিশ্বাসী করে তুলতে বাবা মায়ের করণীয়
জীবনে চলার পথে যেসব বিষয়গুলো একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তাদের মধ্যে অন্যতম হলো আত্নবিশ্বাস। যেকোন কঠিন কাজকেই কখনো না বলতে নেই, সাহস ও অত্নবিশ্বাসের সাথে মোকাবেলা করতে হবে এমন মন্ত্র যদি আপনার সন্তানকে দিতে পারেন ছোটবেলা থেকেই তবে সে বেড়ে উঠার পথে অনেক বড় একটা ভিত্তি পাবে একথা নিঃসন্দেহে বলা যায়। শিশুকে আত্নবিশ্বাসী করে তোলার পথে কিছু টিপস জেনে নি হাঁটিহাঁটিপা এর পক্ষ থেকে।
১। শিশু কণ কিছু না পারলে কিংবা ব্যাথা পেলে সে কেঁদে উঠে, এবং এটাই স্বাভাবিক। বাব-মা হিসেবে আপনার দায়িত্ব হবে “কেঁদোনা” বলে সান্তনা দেওয়া নয়। বরং “কিছুই হয়নি” কিংবা “তুমি ঠিক আছো, সব ঠিক আছে” এই ধরণের কথা বলে শিশুকে শক্ত মানসিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
২। যেকোন তাড়াহুড়োর পরিস্থিতিতে যেমন শিশুর স্কুলে দেরী হয়ে গেছে কিংবা সে কিছু একটা আনতে হয়তো ভুলে গেছে- এমন অবস্থাগুলোতে তাকে বকাঝকা না করে বরং কি করে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে চিন্তা করুন এবং সন্তানের সাথে আলোচনা করুন।।
৩। আপনার সন্তান ভালো কিছু করলে সাথে সাথে তাকে প্রশংসা জানান। এবং ভবিষ্যতেও যাতে সে এমন কাজ করতে পারে সেই ব্যাপারে উৎসাহিত করুন।
৪। যখন দেখবেন আপনার সন্তান কোনকিছু করতে চেষ্টা করছে কিন্তু পারছেনা তখন “তোমার দ্বারা কিছু হবেনা” এমন ধরণের কথা না বলে বরং “আমি জানি তুমি পারবে” এই ধরণের কথা বেছে নিন।
৫। নিজের সমস্যাগুলো সন্তানের সাথে তার বোঝার মতো করে শেয়ার করুন।
এসবের মাধ্যমে সন্তানের আত্নবিশ্বাস বাড়াতে কিংবা গড়ে তুলতে পারবেন বলে আশা করা যায়।


