কি কারনে হতে পারে শিশুর পেটে ব্যথা?
অনেক শিশু ক্ষুধাকে পেটে ব্যথা মনে করে, বার বার পেটে আঙ্গুল দিয়ে দেখায়। লক্ষ্য করলে দেখা যাবে এই শিশুরা প্রয়োজনের তুলনায় খুব অল্প খায় এবং পুষ্টিহীনতায় ভোগে। ছোট শিশুরা পেটের ব্যথা বলতেও পারে না-দেখাতেও পারে না, কেবল কান্না করে। যেসব কারনে শিশুদের পেটে ব্যথা হয় তাদের অন্যতম হল কৃমি, পেটের অসুখ, এপেন্ডিসাইটিস। এছাড়াও লিভারের রোগ, কিডনী ও মূত্রনালীর প্রদাহ, খাদ্যনালী বা অন্ত্রের আবদ্ধতা, পিত্ত বা মূত্রাশয়ের পাথর, এসব কারনেও পেটে ব্যথা হয়ে পারে।
পেটের ব্যাথার জন্য ছোট শিশুদের কখনো পেট ব্যথার ওষুধ, গ্রাইপওয়াটার বা কোন মিকচার খাওয়ানো উচিৎ নয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়াই উত্তম উপায়।


