বাদাম ও শিশুদের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়
ক্যালসিয়াম, প্রোটিন, স্নেহজাতীয় খাদ্যের গুরুত্বপূর্ন উৎস হিসেবে প্রথম সারির কিছু খাবারের মধ্যে বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ন। বাদামের বিভিন্ন পুষ্টিগুন ও খাদ্যমানের কথা বিবেচনা করে অনেক বাবা-মা তাদের সন্তানের খাদ্য তালিকায় বাদাম রাখার চেষ্টা করেন। তবে চিকিৎসক ও বিভিন্ন গবেষনার ফলাফলে দেখা গেছে যে বাদামের কিছু ব্যপার রয়েছে যা শিশু স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। তাই বাদামের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া ও তার প্রতিকার সম্পর্কে জেনে নিন আগেভাগে আর সচেতন হোন সন্তানের খাদ্য তালিকায় বাদাম রাখার ব্যপারে।
কাঠবাদাম ও চীনাবাদাম শিশুদের শরীরে এলার্জির বীজ বপন করতে সহায়ক। এসব খাদ্য শিশুর শরীরে চুলকানি, র্যা শ সহ বিভিন্ন সমস্যার কারন হতে পারে। আর তুলনামুলক ছোট শিশুদের জন্য বাদাম এই সমস্যাগুলোকে আরো বেশি তরান্বিত করে।
চোখের যন্ত্রনা, চোখের চারপাশ চুলকানি সহ শিশুর চোখের নরম চামড়ায় ক্ষতি করতে পারে বাদামের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া।
এসব লক্ষন গুলো যদি ক্রমাগত বাড়তেই থাকে তবে এই সমস্যা কখনো কখনো বিরাট আকার ধারন করতে পারে। শ্বাসকষ্টের সমস্যা, নিন্ম রক্তচাপ, হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ হঠাৎ কালো হয়ে যাওয়া ইত্যাদি ভয়ংকর সমস্যার উদ্ভুত হয়ে পড়ে।
তাই বাবা মায়ের উচিৎ এসব সকল সমস্যা বিবেচনায় শিশুর বয়স শূন্য্য থেকে বারো মাস পর্যন্ত বাদাম বা বাদাম জাতীয় খাদ্য শিশুর খাদ্যতালিকা থেকে পরিহার করা। তবে শিশুর শরীরের প্রকারভেদে এই সমস্যা নাও হতে পারে। সেক্ষেত্রে নির্ভয়ে আপনার সন্তানের খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন।


