গর্ভাবস্থায় প্রয়োজনীয় ওজন বজায় রাখতে সাতটি টিপস
গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির সাথে সাথে সঠিক ওজন বজায় রাখা একজন মায়ের জন্য একান্ত প্রয়োজনীয়। এটি মা ও শিশু উভয়ের সুস্থতা নিশ্চিত করে। তাই গর্ভাবস্থার এই সময়ে একটু একটু করে স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি করার সাতটি টিপস নিয়ে আজকের আয়োজন।
১। সকালের নাস্তা সঠিকভাবে সম্পন্ন করুন। অনেকেই এই সময় মর্নিং সিকনেস এর কারণে সঠিকভাবে খেতে পারেননা। কিন্তু একটু কষ্ট করে হলেও নিজের সকালের নাস্তাটি সঠিকভাবে করতে চেষ্টা করুন। পিনাট বাটার কিংবা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ
২। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারের মাঝে মাঝে হালকা নাস্তা করুন। একেবারে অনেক বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খান। এটি প্রয়োজনীয় ওজন রক্ষা করার পাশাপাশি মা’কে দিনভর কাজের শক্তি যোগাবে।
৩। সারাদিন শুয়ে বসে না কাটিয়ে কিছু না কিছু করতে চেষ্টা করুন। কোন কাজের মাঝে ব্যস্ত থাকলে গর্ভকালীন সময়ে খুব বেশি অতিরিক্ত ওজন যেমন মা গ্রহন করতে পারবেন না তারোপর নিজেকে ভালো রাখতে পারবেন।
৪। খাবার বাছাইয়ের ব্যাপারে সবসময় সচেতন থাকুন। অনেক কিছুই এই সময় মায়েদের খেতে ইচ্ছে করে। এই ইচ্ছে পূরণের পাশাপাশি মা’কে স্বাস্থকর খাবার যেমন শাকসবজি, ফলমূল, প্রোটিন সমৃদ্ধ খাবার এসব খাবার গ্রহণে সাহায্য করুন।
৫। মা যেসব খাবার খায় তা যেনো স্বাস্থকর ও সতেজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেইসঙ্গে বাইরের যেকোন জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড অবশ্যই পরিহার করতে হবে।
৬। সরাক্ষন মা যাতে ঘরের চারদেয়ালে বন্দি না থাকে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব পরিবারের অন্যান্য সদস্যদের। মা’কে নিয়ে সুযোগ সময়মতো ঘুরতে যাওয়া আবশ্যক। এতে মায়ের দুশ্চিন্তা দূর হবে এবং সে মানসিকভাবে ভালো অনুভব করবে।
৭। সারাদিনে মায়ের প্রচুর পরিমাণে পানি ও ফলের রস পান করতে হবে। এতে মায়ের শরীর পানিশূন্যতা থেকে রেহাই পাবে এবং মা ও শিশুর ত্বককে সুস্থ রাখতে সাহায্য করবে।


