Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Apr 5, 2015 in জেনে রাখা ভাল, হাটি হাটি পা |

শিশুকে কথা শোনানোর কার্যকরী ছয় উপায়

শিশুকে কথা শোনানোর কার্যকরী ছয় উপায়

“আমার ছেলে/মেয়ে কথা শুনছেনা”, “যা বলি তারই উল্টোটা  করা”, “অনেক দুষ্টুমি করছে আজকাল” – এমন কথাগুলো  হরহামেশাই শোনা যাচ্ছে এখনকার মায়েদের সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে একটি। ব্যস্ততার এই সময়ে শিশুদের মধ্যে একাকীত্ব দেখা যায় অনেক বেশি হারে। আর সেই সাথে বাড়ছে একগুঁয়েমি, কথা না শোনার মতো সমস্যাগুলোও। এমন সমস্যাগুলো থেকে পরিত্রান পেতে কিছু কথা, কিছু উপায় জেনে নিনঃ

১। আপনার মানসিকতা কিংবা অবস্থার সাথে শিশুকে মেলাবেন না। তার লেভেলে পৌছে চিন্তা করতে শিখুন কি করে তাকে সামাল দেওয়া সম্ভব এবং তার কথা না শোনার কারণটিও বুঝতে চেষ্টা করুন।

২। আপনার নির্দেশনা এবং শিশুর প্রতি ব্যবহারে সচেতন হোন। কোনভাবেই রাগের বশবর্তী হয়ে কিংবা সন্তানের উপর কোন কিছু চাপিয়ে দিয়ে আপনি আশা করতে পারেন না যে আপনার সন্তান আপনার কথা শুনবে কিংবা ভালো ব্যবহার করবে।

৩। এই ব্যপারে সচেতন হবার পরেও যদি সন্তানকে কোন কিছু বোঝাতে বা কোন কথা শোনাতে অসমর্থ হোন তবে অবশ্যই শিশুকে কিছুটা জোর দিয়ে, বন্ধুত্বের স্বরে যেভাবে আপনি সুবিধা মনে করেন সেভাবেই বুঝে নিন আপনার সন্তান কি চাইছে।

৪। আদেশ, উপদেশ দেওয়ার সময় ব্যাপারটিকে খুব একটা ভাবগম্ভীর না করে বরং মজা ও আনন্দময় করে তুলুন। এতে শিশু কাজ করতে উৎসাহিত বোধ করবে। এছাড়া উপহার, পুরষ্কারের কথাও শিশুকে উৎসাহিত করে তুলতে পারে।

৫। নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হোন। সন্তানকে দেখার আপনি তাকে যা করতে বলছেন তা যাতে আপনার সন্তান আপনাকে রোল মডেল হিসেবে নিতে পারে সেই বিষয়ে সচেতন হোন।

৬। নিজের মধ্যে কোমলতা ও কঠোরতার মিশ্রন রাখুন। একেবারে কঠিনভাবে যেমন শিশুদের কথা বলা উচিত নয় আবার, শুধুমাত্র আদর-ভালোবাসায় কাজ না হলে শাসনের দিকে ঝুকতে হবে আপনাকে।