শৃঙ্খলাজনিত যেসব ভুল মায়েরা করে থাকেন
শিশুদের ছোটবেলা থেকে নিয়ম নীতি শেখাতে, শৃঙ্খলা শেখাতে সবচেয়ে বড় অবদান থাকে মায়ের। কারণ মায়ের সাথেই সাধারণত শিশুরা সবচেয়ে বেশি সময় কাটায় এবং মা যা করে সেটি অনুসরণ করার প্রবণতা অনেক শিশুর মধ্যেই রয়েছে। তাই মায়ের ভুলগুলো যদি মা না বুঝতে পারেন তবে হয়তো শিশুর মধ্যেও এই সমস্যা হতে পারে। শৃঙ্খলাজনিত কিছু ভুল মায়েরা করে থাকেন সে সম্পর্কে জেনে নিন আজঃ
১। মাঝে মাঝে মায়েরা অতিরিক্ত নেতিবাচক চিন্তা করে থাকেন তাঁদের সন্তানের বিষয়ে যা শিশুর মনের মধ্যে খারাপ প্রভাব তৈরি করতে পারে। কারণ এটি শিশুকে মনের মাঝে নিজেকে ভুল ব্যাখা দিতে পারে। তাই শিশুর সম্পর্কে অতিরিক্ত নেতিবাভচক ধারণা প্রকাশ থেকে বিরত থাকুন এবং তাকে উৎসাহ দিন।
২। মাঝে মাঝে শিশুদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করে থাকি যা হয়তো শিশুর মনে এবং বাবা-মায়ের মনেও অনেক খারাপ প্রভাব তৈরি করে। তাই শিশুর সাথে কথা বলার সময়, তাকে আদেশ-উপদেশ দেবার সময় শিশুর সামর্থ্যের কথা চিন্তা করুন। কারণ সব শিশুরা সমান হয়না।
৩। মা-বাবা শিশুদের যেরকমভাবে গড়ে তুলতে চান নিজেরাই হয়তো সেই অবস্থান থেকে অনেকসময় দূরে সরে যান। তখন শিশুরাও নিজেদের ঠিক গুছিয়ে নিতে পারেনা।
৪। শিশুরা মাঝে মাঝে একটুখানি খোলামেলা পরিবেশ চায়। সবসময় নিয়মের বেড়াজালে বন্দী করে রাখলে সে আরো বিগড়ে যেতে পারে। তাই মাঝে মাঝে তাকে নিজেদের মতোকরে সময় কাটাতে দিন।
৫। শিশুদের অন্য সন্তানের সাথে তুলনা করার ভুলটা মা অনেক সময় করে থাকেন। এতে শিশুর সমস্যা আরো বেশি হতে পারে। তাই এই ভুলটি যাতে না হয় সেদিকে মায়ের লক্ষ্য রাখা উচিৎ।


