Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 5, 2015 in ছোট্টমনি |

মায়ের বুকের দুধের অভাবে শিশুর বিকল্প খাবার

মায়ের বুকের দুধের অভাবে শিশুর বিকল্প খাবার

মায়ের দুধের বিকল্প কখনোই কোন কিছুতে হতে পারেনা এই বিষয়ে কারো কোন দ্বিমত নেই। কিন্তু কখনো কখনো বিভিন্ন অনিচ্ছাকৃত কারণবশত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন না। এক্ষেত্রে বিকল্প খাবার খাওয়ানো ছাড়া আর কোন উপায় থাকেনা। কি হতে পারে এই সময়ে শিশুর বিকল্প খাবার যা খেয়ে শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে? এই বিষয়েই চলুন আজ জেনে নেইঃ

  • মায়ের দুধ না পাওয়া গেলে শিশুকে কৌটার দুধ কিংবা গরুর দুধ খাওয়াতে হবে। ছয় মাসের কম বয়সী শিশুর জন্য এই খাবার ঠিক উৎকৃষ্ট নয়। শিশুর উপযোগী করে খাওয়াতে হলে গরুর দুধের সাথে পানি এবং চিনি মিশিয়ে নিতে হবে। যদি শিশুর বয়স ২১ দিনের কম হয় তবে যতটা গরুর দুধ নেওয়া হবে, ঠিক ততটুকু পানি মিশিয়ে তার সাথে প্রয়োজনমতো চিনি মিশিয়ে খাওয়াতে হবে। আর ২১ দিনের বেশি বয়সের ক্ষেত্রে পানির পরিমাণ হবে দুধের পরিমাণের তিন ভাগের এক ভাগ।
  • কি খাওয়ানো যেতে পারে এই প্রশ্নের পরেই আসে কতটা খাওয়াতে হবে সেই প্রশ্ন। শিশুকে প্রতি কেজি ওজনের জন্য ১৬৫ মিলিলিটার দুধ খাওয়াতে হবে। প্রতিবার খাওয়ানোর ক্ষেত্রে পরিমাণ হবে ৩০-৩৫ মিলিলিটার। সারাদিনে শিশুর চাহিদা অনুযায়ী খাওয়াতে হবে।
  • ছাগল কিংবা মহিষের দুধ শিশুদের জন্য উপযোগী নয়।
  • কৌটার দুধ বানানোর আগে প্রস্তুত প্রণাল্লী সম্পর্কে সঠিকভাবে জেনে এবং বুঝে নিন। প্রথমে দুধের বোতলে পানি ঢালতে হবে, এরপর পানির পরিমাণের সাথে মিল রেখে সঠিক অনুপাতে দুধ এবং চিনি মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণ সঠিকভাবে মিশ্রিত হয়। এরপর নিজে চেখে নিয়ে শিশুকে খাওয়াতে হবে যাতে শিশুর জন্য অতিরিক্ত গরম বা ঠান্ডা না হয়ে যায়।