Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 19, 2015 in ছোট্টমনি, জেনে রাখা ভাল |

কর্মজীবি মা-বাবা’দের শিশুদের সাথে বেশি বেশি সংযুক্ত থাকতে করনীয়

কর্মজীবি মা-বাবা’দের শিশুদের সাথে বেশি বেশি সংযুক্ত থাকতে করনীয়

বর্তমান যুগের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ব্যস্ত বিভিন্ন কাজে। আর অনেক পরিবারেই বাবা-মা দুজনেই চাকরি কিংবা বাইরের কাজে ব্যস্ত থাকেন আর আর তাঁদের আদরের শিশু সন্তানটি মানুষ হয় হয়তো গৃহপরিচারিকা কিংবা আত্নীয় স্বজনের কাছে। তাই বাবা-মায়ের সাথে সেই অর্থে সংযুক্ত থাকার বাপারটি অনেক পরিবারেই এখন আর হয়ে উঠে না। তবে বাবা-মায়ের সাথে সন্তানের একটু দৃঢ় আর সুন্দর সম্পর্কে গরে তুলতে বাবা-মা’কে অবশ্যই এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন বিকেল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগের সময়টি। এই সময়টা শিশুর সাথে ভালোভাবে কাটাতে চেষ্টা করুন যাতে সে সারাদিনের কষ্ট কিংবা একাকীত্ব পুষিয়ে নিতে পারে। কি হতে পারে আপনার পদক্ষেপগুলো? দেখে নেওয়া যাকঃ

  • একসাথে বিকেলের নাস্তা খাওয়া এবং রাতের খাবার খাওয়ার মতো সাধারণ বিষয় দিয়েই শুরু করা যাক। খেতে খেতে জেনে নিতে পারেন সারাদিন আপনার সন্তানের কেমন কাটল এবং আপনার কেমন দিন গেলো সেটিও আপনার সন্তানের সাথে শেয়ার করতে ভুলবেন না।
  • অফিসের কোন সমস্যা বাড়িতে নিয়ে আসাটা কখনোই ভালো কোন কিছু নয়। সন্তান এবং পরিবারের জন্য এই সময়টুকু বরাদ্দ রাখুন।
  • শিশুর বাড়ির কাজ কিংবা খেলা যাই হোক তাকে সঙ্গ দিন। কথা বলুন,হাসুন, মজা করুন। সর্বোপরি তাকে ভালো একটি সময় দিন।
  • শিশুর সমস্যা, শিশুর আনন্দ- খুশি সব বাপারইসমান মনোযোগ দিয়ে শুনুন। কোনভাবেই যাতে শিশু মনে না করে যে তাকে অবহেলা করা হচ্ছে কিংবা মনোযোগ দেওয়া হচ্ছে না।
  • নিজের পরের দিনের প্ল্যান সম্পর্কে শিশুকে বলুন, শেয়ার করুন। এবং আপনার সন্তানের পরের দিনের পরিকল্পনা সম্পর্কেও জানুন। কি করতে হবে তাকে বুঝিয়ে দিন।
  • সবশেষে সন্তানকে শুভরাত্রি জানিয়ে ঘুমাতে যান।