কখন শিশুর খাবারের ফিডার ও নিপল পরিবর্তন করা উচিৎ?
শিশুর ছয় মাস বয়সের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হয় যাতে করে শিশু সঠিক পুষ্টি পেতে পারে এবং এর অনেক বড় একটি অংশ হলো তরল জাতীয় খাবারগুলো। আর এই তরল জাতীর খাবার খাওয়াতে মায়েদের ব্যবহার্য মূল অনুসঙ্গ হলো ফিডার। ফিডার আর নিপলের সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা, শুদ্ধতা শিশুর স্বাস্থ্যের উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে। কি করে বুঝবেন আপনার সন্তানের ফিডার কিংবা নিপল পরিবর্তন প্রয়োজন? সে বিষয়ে জানিয়ে দিচ্ছি আজঃ
যেসব অবস্থানে ফিডার এবং নিপল পরিবর্তন প্রয়োজনঃ
১। ফর্মুলা কিংবা ফিডারের তরল হঠাৎ বিভিন্ন দিক থেকে বাইরে বেরিয়ে আসছে, তখন অতিসত্বর ফিডার পরিবর্তন করতে হবে।
২। ফিডারের রঙের পরিবর্তন হলে।
৩। ফিডার দেখতে আঠালো ভাব হয়ে গেলে কিংবা বারবার ধোয়ার পরেও ময়লা থেকে গেলে।
৪। শিশু ফিডারে খেতে কোনরকম ব্যথা পেলে বা ব্যাথা পাওয়ার উপক্রম হলে।
৫। নিপলের ফুটো বেশি বড় হয়ে গেলে। এতে করে শিশুর পুর মুখে তরল খাবার লেগে যেতে পারে এবং নাক দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে।
৬। শিশুর খাবার খেতে অস্বস্তি দেখলে কিংবা অনীহা থাকলে চেক করে দেখতে হবে ফিডার বা নিপলের কোনকিছু শিশুর জন্য সমস্যাদায়ক কি না।


