অসুস্থ সন্তানের সাথে ভালো একটি দিন কাটাতে যা করতে পারেন
বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় দুঃসময় বা খারাপ লাগার সময় হলো সন্তানের অসুস্থতা। একটি শিশু সারাদিন তার নানা রকমের কাজ আর দুষ্টুমি দিয়ে সারাঘর যেখানে মাতিয়ে রাখে। আর এই ছোট্ট শিশুটি যখন অসুস্থতা পরে শুয়ে শুয়ে দিন কাটায় তখন বাবা-মায়ের কাছে সকল দুষ্টুমি আর অন্যায় আবদার আবারো ফিরে পেতেই যেনো মুখিয়ে থাকে। কি করে শিশুর অসুস্থ একটি দিনই শিশুর জন্য একটু আনন্দময়, একটু স্বস্তির করে তোলা যায় তা সম্পর্কে জেনে নিন আজঃ
১। শিশুর অসুস্থতার সময়টাকে তাকে যতটা কম বুঝতে দেওয়া যায় ততই ভালো। তাই শিশুকে অসুখের বাপারটি ভিন্নভাবে মজার করে ব্যাখা করতে পারেন যাতে করে শিশুও অসুস্থতার ব্যাপারটি হালকা করে নিতে পারে।
২। শিশু মজার কোন কাজে এই সময় অংশগ্রহণ করতে পারবেনা কিন্তু মজার মজার ছবি প্রিন্ট করে, মজার খেলা দেখিয়ে আনন্দ দিতে পারেন।
৩। শিশুর সাথে মজার ডিভিডি, সিডি কিংবা টিভিতে শিশুর পছন্দের কার্টুন দেখুন মন খুলে। আজ আর টিভি দেখার জন্য কোন বকাঝকা নয়। বরং শিশুকে যতভাবে আনন্দ দেওয়া যায় তা দিতে চেষ্টা করুন।
৪। সম্ভব হলে আপনার সন্তানের বন্ধুদের বাড়িতে ডেকে নিন। আপনার সন্তান তাঁদের দেখে অবশ্যই আনন্দ পাবে এবং মানসিকভাবে বেশ শক্ত থাকতে পারবে।
৫। শিশুর জন্য তার পছন্দের মজার কোন খাবার তৈরি করুন। একটু সুস্থ হলে শিশুকে তার প্রিয় দোকানে খেতে নিয়ে যেতে পারেন।
এভাবেই শিশুর অসুস্থতার দিনগুলোও সঠিকভাবে আনন্দের করে তুলতে পারবেন এবং শিশুকে দ্রুত সুস্থ হবার পথে এগিয়ে নিতে পারবেন।


