সন্তান জন্মদানের জন্য হাসপাতালে যাবার সময় নিতে হবে যে ছয়টি জিনিস
শিশুকে জন্ম দেওয়ার লক্ষ্যে হাসপাতাল যাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে মায়ের ব্যাগটি খুব ভালোভাবে চেক করে নেওয়া উচিৎ যাতে করে প্রয়োজনীয় কোন জিনিসই বাদ না পরে। সবকিছুর সঠিকভাবে গুছিয়ে নিতে পরিবারের অন্যান্য সদস্যরাও সাহায্য করতে পারবেন। আজ এমন ছয়টি বিষোয়ের কথা মনে করিয়ে দিচ্ছি যা অবশ্যই ব্যাগ গুছানোর সময় আপনার তালিকায় রাখবেন।
১। নিজের সাথে নিজের জন্যে একটি বার্থ প্ল্যান লিখে রাখুন। সন্তান জন্মদানের বিভিন্ন দিক নিয়ে নিজের যতটা জানা আছে তা মনে রাখতেই এটি করতে পারে। এতে জরুরী সময়ে কিংবা কোন বিপদে কাজে লাগতে পারে।
২। এক্সট্রা এবসোর্বেন্ট স্যানিটারি প্যাড সাথে রাখুন কারণ সন্তান জন্মদানের পর এট সাথে সাথেই কাজে লাগবে।
৩। নিজের অবসর সময় কাটাতে, হাতাশা, টেনশন থেকে দূরে রাখতে হাতের কাছে রাখতে পারেন প্রিয় বই কিংবা গান শোনার সরঞ্জাম।
৪। আপনার সন্তানের জন্মের মহেন্দ্রক্ষণটি নিশ্চয়ই বছরের পর বছর আপনার মনে স্মরণীয় হয়ে থাকবে। আর এই সময়টি সারাজীবন স্মৃতির ফ্রেমে ধরে রাখতে সাথে অবশ্যই রাখতে হবে ক্যামেরা এবং পর্যাপ্ত ব্যাটারি যাতে এই সময়টি ধরে রাখতে কোনভাবেই মিস না হয়।
৫। প্রয়োজনীয় জামাকাপড় নেওয়ার ব্যাপারে সচেতন হতে হবে অবশ্যই। খুব ভারী কাপড় সঙ্গে নেওয়ার কোন দরকার নেই। নিজের যেসব কাপড় পরে আরাম বোধ করেন সেসব নিয়েই যান হাসপাতালে।
৬। প্রয়োজনীয় কসমেটিকস, নিজের একান্ত ব্যবহার্য জিনিসপত্র নিতে ভুলবেন না যেনো। বারবার চেক করে নিন কোন কিছু বাদ পরলো কিনা।


