বাড়ন্ত শিশুদের সমস্যাঃ হাত-পা ব্যাথা করা
তিন থেকে পাঁচ বছর বয়েসের শিশুদের প্রায়ই বলতে শোনা যায়, হাত-পা ব্যাথা করছে কিংবা কামড়াচ্ছে। সাধারণত সারাদিনের খেলাধুলা আর বিভিন্ন কাজের পর রাতে মা-বাবার কাছে শিশুদের এই অভিযোগ করতে শোনা যায়। অনেকে আবার অতিরিক্ত ব্যাথায় খুব বেশি কাতর হয়ে পরেন যা বাবা-মায়ের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই হাত-পা ব্যথা করার কিছু সাধারণ বিষয় নিয়ে চলুন জেনে নেওয়া যাকঃ
হাত-পা ব্যাথার কারণসমূহঃ
১। সাধারণত সারাদিনের বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকার ফলে শিশুরা অনুভব করতে পারেনা তাদের শরীরের উপর কতটা চাপ যাচ্ছে। সবকিছুর অর রাতে বেলা বাথা অনুভুত হতে পারে এই সারাদিনের বিভিন্ন পরিশ্রমের কারণে।
২। পারিবারিক ইতিহাস থেকে শিশু এই সমস্যা পেতে পারে।
৩। শিশুর বৃদ্ধি, অস্থিসন্ধির পুর্ণতালাভের সময়টিতে হাতে-পায়ে ব্যাথা অনুভূত হতে পারে।
৪। হরমোনজনিত কোন সমস্যা হলে আপনার সন্তান হাত-পা ব্যাথায় ভুগতে পারে।
৫। অবসাদ, মানসিক ও পারিপার্শ্বিক চাপ, অপুষ্টি এসব শিশুর এমন সমস্যা হওয়ার মূলে থাকতে পারে।
সমাধানের উপায়ঃ
- আপনার সন্তানের এই সমস্যা লাঘবে সর্বপ্রথম করনীয় বিষয়টি হলো কি কারণে তার এমন হাত-পা ব্যাথা হচ্ছে তা খুঁজে বের করা। এতে করে চিকিৎসকের কাছে সবকিছু খুলে বলতে সুবিধা হবে।
- যদি সারাদিনের পরিশ্রম ও ক্লান্তির ফলে ব্যাথা হয় তবে শিশু কি করছে, কতটা পরিশ্রম করছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
- হালকা ব্যাথানাশক ওষুধ কিংবা মল এক্ষেত্রে কাজে দিতে পারে। তবে শিশুর বয়স অনুযায়ী ওষুধের মাত্রা যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- কোন মানসিক সমস্যা বা চাপ থেকে এই অবস্থা হলে শিশুর সাথে খোলামেলা কথা বলুন। বুঝতে চেষ্টা করুন কেনো এবং কোথায় সে সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে সমস্যা দূর করার পাশাপাশি সন্তানের সাথে বন্ধন আরো বেশি দৃঢ় হবে।


