ঘরে বসেই সন্তানের সাথে মজার পাঁচ খেলা
ব্যস্ততার এই যুগে সন্তানদের সাথে নিয়ে বাইরে গিয়ে খেলাধুলা করা, মজা করার ফুসরত খুব কমই মেলে এখন আমাদের। কিন্তু তাই বলে কি শুধু ঘরের কোনে মন খারাপকরে বসে থাকা? নাহ! যখন বাইরে বেরুতে পারছেন না, বিকল্প ব্যবস্থা তো আছেই যা প্রাত্যহিক কাজের পাশাপাশি আপনাকে ও আপনার সন্তানকে ঘরের কোনে বসেই আনন্দ দিতে পারে। এছাড়া এসব খেলা শিশুর একঘেয়েমি দূর করতে পারে সহজেই। কি হতে পারে খেলাগুলো? চলুন এমন পাঁচটি খেলার কথাই জেনে নেওয়া যাক।
১। ছোটবেলায় তো অনেক হয়েছে, এবার ঘরে বসে সন্তানের সাথেই হয় যাক লুকোচুরি খেলা। শিশুর সাথে দিনের একটা সময় নিজের ও সন্তানের একঘেয়েমিদূর করতে আধা ঘণ্টা লুকোচুরি খেলাই যথেষ্ঠ। তবে খেলতে যাবার আগে নিশ্চিত হোন যে আপনার সন্তানকে আঘার করার মতো কিছু নেই আশে পাশে যা থেকে সে আহত হতে পারে।
২। ছোট ছোট বাঁধার মতো তৈরি করে সন্তানের সাথে একপাশ থেক আরেকপাশ যাওয়ার খেলা খেলতে পারেন সহজেই। যা থেকে শিশু কোন কিছু খুঁজে বের করা, আবার লক্ষ্য ঠিক রাখা এসব বিষয় সহজেই শিখতে পারবে।
৩। শিশুকে গোসল করানোর সময়টি আপনার ও আপনার সন্তানের দুজনের জন্যই আনন্দময় হয়ে উঠতে পারে। আনদনের সাথে সাবান মাখানো, পানি ছোড়াছুড়ি করা এসব কাজগুলো খুব ভালোভাবেই আপনার সন্তানকে একঘেয়েমি থেকে মুক্তি দিতে পারে।
৪। কোন কিছুই করার খুঁজে পাচ্ছেননা সন্তান এবং নিজেকে আনন্দ দেওয়ার জন? এমন হয়ে শুধু ঘরের মিউজিক প্লেয়ার কিংবা টিভিতে কোন গানের অনুষ্ঠান আর সাথে নাচ নিয়ে মেতে উঠুন সন্তানের সাথে।
৫। সাবানের ফেনা দিয়ে বাবল তৈরী করে তা নিয়ে খেলা করা শিশুদের অনেক মজদার একটি খেলা হতে পারে। একঘেয়েমি কাটাতে চেষ্টা দেখতে পারেন এমন খেলা কেমন আনন্দ দিতে পারে আপনাদের।


