Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Aug 27, 2014 in ছোট্টমনি, স্কুলের পথে, হাটি হাটি পা |

শিশুকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য ছয়টি টিপস

শিশুকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য ছয়টি টিপস

সব বাবা-মা নিজেদের সন্তানদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল আর শক্তিসম্পন্ন হিসেবে দেখতে চান। অসুস্থ, রুগ্ন ও দুর্বল সন্তান বাবা-মায়ের আলাদা চিন্তার কারন হয়ে দাঁড়াতে পারে। কি করে সন্তানের এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলুন সে বিষয়ে ছয়টি টিপস জেনে নেওয়া যাকঃ

১। শিশুদের ডায়েটের দিকে বিশেষ নজর দিন। যাতে করে শিশুর খাবারে সব ধরনের খাদ্য উপাদান থাকে সেদিকে লক্ষ্য রাখুন। কোনভাবেই যাতে শিশুর বৃদ্ধি আর শক্তিবর্ধক খাদ্য উপাদানগুলো বাদ না যায় তার ব্যাপারে যত্নশীল হতে হবে।

২। শিশুকে আনন্দ দেয় এমন মজার কিছু কাজ বের করতে চেষ্টা করুন। রঙ করা, নিজের মতো করে আঁকিবুঁকি, নাচ, গান শিশুর মনের মতো এমন কিছু করতে চেষ্টা করুন।

৩। শিশুর সাথে যতটা সম্ভব সময় কাটান, খেলাধুলা করতে চেষ্টা করুন। নিজেদের মধ্যে যতো বেশি মজা করা যায় তার চেষ্টা করুন।

৪। শিশুর জন্য এমন খেলনা ক্রয় করুন যাতে বেশি বেশি দৌড়ানো, বেশি বেশি শারীরিক নড়াচড়ার প্রয়োজন হয়। এতে করে শিশু নিজেকে শারীরিকভাবে সবসময় কর্মতৎপর রাখতে সাহায্য করবে। এছাড়া শিশুকে শারীরিকভাবে কর্মমুখর রাখে মন সব কাজে উৎসাহিত করতে হবে।

৫। শিশুদের টিভি দেখা কিংবা অযথা বসে থাকার সময় যতটা সম্ভব ততোটা পরিহার করতে হবে। এতে করে শিশুর বসে থাকার সময় কমবে।

৬। ইতিবাচক ব্যবহারে শিশুকে বেশি বেশি করে উৎসাহিত করুন। এবং নিজেও শিশুর সাথে ইতিবাচক ব্যবহার করুন।