শিশুর মাথা ঠোকার অভ্যাসঃ কি, কেন এবং প্রতিকার
শিশুদের মাঝে যেসব মানসিক সমস্যাগুলো বড় হবার সাথে সাথে দেখা যায় তাদের মধ্যে অন্যতম হলো মাথা ঠোকা। কারণে অকারনে অনেক সময় এই অভ্যাস শিশুর মধ্যে দেখা যেতে পারে। এই সমস্যা সাধারণত শিশুর ১৮ মাস বয়স থেকে ২৪ মাসের মধ্যে দেখা যায়। চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার কারণ এবং প্রতিকারঃ
মাথা ঠোকার কারণসমূহঃ
যেসব সম্ভাব্য কারনে শিশুর মাথা ঠোকার অভ্যাস হতে পারে সেগুলো হলোঃ
- নিজের শারীরিক ও মানসিক সমস্যা বা অস্বস্তি থেকে শিশুর মাথা ঠোকার অভ্যাস হতে পারে।
- মাথা ব্যাথা কিংবা অন্য কোন ব্যাথার কারণে শিশু সহ্য না করতে পেরে এমন করতে পারে।
- অনেক সময় মানসিক হতাশা, কোন কিছু না পাওয়া ইত্যাদি থেকে এই সমস্যা হয়।
- শিশু যদি মনে করে সে তার পরিবার বা আপনজনদের কাছে যথেষ্ঠ গুরুত্ব পাচ্ছে না তবে সে এমন করতে পারে।
এইসব সমস্যার কারণে শিশু মাথা ঠোকার অভ্যাস হতে পারে। কিন্তু সময়মতো যদি এর ব্যবস্থা না নেওয়া যায় তবে তা অন্য মানসিক সমস্যায় রূপ নিতে পারে। এক্ষেত্রে কিভাবে আপনি আপনার সন্তানকে সাহায্য করতে পারে, চলুন দেখে নেইঃ
- শিশুকে যথেষ্ঠ গুরুত্ব দিতে চেষ্টা করুন। সে যেনো মনে না করে যে তাকে পরিবারে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছেনা। শিশুর মতামত, ইচ্ছা এসব বিষয়ে গুরুত্ব দিন।
- শিশুকে কোন বিষয়ে যতটা সম্ভব সান্তনা দেওয়ার চেষ্টা করুন। কোন বিষয়ে সে যাতে হতাশ বা মন খারাপ অনুভব না করে সেদিকে খেয়া রাখুন। সবসময় শিশুর সাথে সহযোগীতার মনোভাব পোষন করুন।
- অনেক সময় অটিজমে আক্রান্ত শিশুরা এইরকম করতে পারে। আপনার সন্তান অটিজমে আক্রান্ত কিনা তা জানতে চেষ্ঠা করুন।
- শিশুর মানসিক সমস্যা বেশি মনে হলে অবশ্যই মনোচিকিৎসকের পরামর্শ নিন।
- শিশুর সাথে বেশি বেশি করে সময় কাটান।


