Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jan 3, 2015 in ছোট্টমনি |

শিশুর দাঁত দিয়ে নখ কাটা নিয়ে কিছু কথা

শিশুর দাঁত দিয়ে নখ কাটা নিয়ে কিছু কথা

সন্তানকে আদর ভালোবাসায় বড় করার পাশাপাশি তাকে ভালো মানুষ হিসেবে, ভালো স্বভাবের করে গড়ে তোলা প্রত্যেকটি বাবা-মায়ের একান্ত দায়িত্ব। তাই ছোটবেলা থেকেই কোনরকমের বদভ্যাস যাতে সন্তানের মধ্যে প্রবেশ করতে না পারে এবং কোন বদভ্যাস হয়ে গেলে তা কেন হচ্ছে, শিশু কেনো তা করছে সে সম্পর্কে বিস্তারিত জ্ঞান বাবা-মায়ের থাকা উচিৎ। এমনি একটি বাজে অভ্যাস হলো দাঁত দিয়ে নখ কাঁটা ।শিশুরা তো বটেই, বয়ষ্করাও অনেক সময় এই অভ্যাসে অভ্যস্ত থাকেন। কিন্তু এটি শুধু শিশুদের নয় বরং সবার জন্য খারাপ এবং অস্বাস্থ্যকর। শিশুদের এই অভ্যাস নিয়েই কিছুটা বিস্তারিত চলুন জেনে নেওয়া যাকঃ

শিশুরা কেন নখ কামড়ায়?

বেশ কিছু কারণে শিশুদের দাঁত দিয়ে নখ কামড়ানোর অভাস হতে পারে। কারণগুলো হলঃ

  • শিশুরা কোন কিছু কৌতুহুবশত দেখতে দেখে অনেক সময় নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটে বা কামড়ায়।
  • শিশুর বিরক্ত কিংবা দুশ্চিন্তা থেকে নখ কামড়ানো হতে পারে।
  • এছাড়া ছোটবেলা থেকে হয়ে আসা অভ্যাসবশতই শিশুরা নখ কামড়াতে পারে।

কি করা উচিৎ?

শিশুর এই বাজে অভ্যাস দূর করতে হয়ে বাবা-মায়ের করণীয় কি কি কাজ হতে পারে তা চলুন এবার জেনে নেওয়া যাকঃ

  • যদি শিশু কোন দুশ্চিন্তা কিংবা সমস্যার কারণে নখ কামড়ায় বলে আপনি ধারণা করে থাকেন তবে তাঁর সমস্যা চিহ্নিত করতে চেষ্টা করুন। কি তাকে বিরক্ত করছে কিংবা তাকে কোন সমস্যা ভোগাচ্ছে তা নিয়ে সন্তানের সাথে খোলামেলা আলোচনাই আপনাকে সবচেয়ে ভালো সমাধান দিতে পারে।
  • সন্তানের একটি বাজে অভ্যাস হওয়া মানেই যে তাকে বকাঝকা দিতে হবে কিংবা শাস্তি দিতে হবে তা কিন্তু নয়। সন্তানের সর্বপ্রথম ও সবচেয়ে ভালো বন্ধু হিসেবে তাকে বুঝিয়ে বলুন। আদর ভালোবাসা দিয়ে বুঝিয়ে বললে সে অবশ্যই তা বুঝতে পারবে।
  • একবার বলার পর শিশুর তা মনে নাও থাকতে পারে। বারবার তাকে এ বিষয়ে মনে করিয়ে দিন। এতে বাবা-মায়ের বিরক্ত বা ধৈর্যহারা হলে চলবে না।
  • এই বাজে অভ্যাস সহ বিভিন্ন বাজে বিষয় এবং তাদের খারাপ প্রভাব নিয়ে সন্তানের সাথে আগে থেকেই গল্পের মতো করে আলোচনা করুন যাতে সে এসব অভ্যাসে অভ্যস্ত না হয়।