ছোট্ট শিশুর এলার্জি যে আটটি খাবারে
পৃথিবীতে অন্তত ১৬০ রকমের খাবার আছে যার দ্বারা মানুষ এলার্জিতে আক্রান্ত হতে পারে। আর এসব খাবার থেকে এলার্জিতে আক্রান্ত মানুষের অনেক বড় একটি অংশ হলো শিশুরা। শিশুরা খুব অল্পতেই এলার্জিতে আক্রান্ত হতে পারে। তাই বাবা-মায়ের প্রথমেই জেনে ও বুঝে নেওয়া উচিৎ কোন কোন খাবারে তাঁদের সন্তানের এলার্জি হবার প্রবণতা রয়েছে। এমন আটটি খাবারের কথা আজ জেনে নিন যা থেকে শতকরা ৯০ ভাগ শিশু এলার্জিতে আক্রান্ত হতে পারেঃ
১। দুধ।
২। ডিম।
৩। চীনাবাদাম।
৪। কাজুবাদাম ও কাঠবাদাম।
৫। সয়াবিন।
৬। গম।
৭। বিভিন্ন রকমের মাছ।
৮। চিংড়ি।
এমন নয় যে উপরোক্ত সব খাবার খেলেই আপনার সন্তান এলার্জিতে আক্রান্ত হবে। শিশু যা যা খেয়ে অস্বস্তি অনুভব করে আর যেসব খাবার শিশুকে খাওয়ানোর পর এলার্জির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সেসব খাবার শিশুকে খাওয়ানো থেকে বিরত থাকবেন। আর যদি তারপরেও কোন সমস্যা দেখা দেয় বা শিশুর স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হয় তবে শীঘ্রই শরণাপন্ন হোন চিকিৎসকের।
কি কি সমস্যা দেখা দিতে পারে?
যদি নির্দিষ্ট কোন খাবার খাওয়ানোর পর শিশুর শরীরে চুলকানি হয়, চোখ দিয়ে পানি পড়ে।
শরীরে ফুসকুড়ি বা র্যাশের মতো ছোট ছোট দানা বের হতে দেখা যায় তবে বুঝবেন আপনার সন্তান সেই খাবারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না। সাধারণত খাবারের দুই মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যেই এ ধরণের রি-একশন দেখা দিতে পারে। তখন পরবর্তীতে শিশুকে সেই খাবার দেওয়ার আগে অবশ্যই সচেতন হোন ও চিকিৎসকের পরামর্শ নিন।


