Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jul 16, 2014 in জেনে রাখা ভাল, স্কুলের পথে, হাটি হাটি পা |

সন্তানের খেলনা বন্দুকঃ সন্তানের কোন ক্ষতি করছে না তো?

সন্তানের খেলনা বন্দুকঃ সন্তানের কোন ক্ষতি করছে না তো?

খেয়াল করলেই দেখতে পাবেন আপনার ছেলে সন্তান একটু বড় হলেই বন্দুক, গুলি এসব খেলনার দিকে ঝুঁকছে। অন্যান্য খেলনার চেয়ে তারা এসব দিয়ে খেলতেই বেশি পছন্দ করছে। কিন্তু স্বভাবতই বাবা মায়ের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে এসব খেলনা শিশুকে কোন ক্ষতিকর অবস্থা বা মানসিকতার দিকে ঠেলে দিচ্ছে না তো? আবার বাড়িতে আপনার ছোট কোন সন্তান থাকলে তার মানসিক দিকটিও তো বাবা-মা’কেই ভাবতে হবে। কি করে সন্তানের এই অভ্যাসটাকে পরিবর্তন করতে পারবেন এবং সন্তানকে স্বাভাবিকভাবেই এ বিষয়ে বোঝাতে পারবেন সে বিষয়ে কিছু পন্থা জেনে নিনঃ

  • আপনার সন্তানকে বুঝিয়ে বলুন যে আক্রমণ বা শত্রু ভাব কোনভাবেই কারো ভালো ডেকে আনে না। শিশুকে এসব খেলনা দিয়ে খেলানোর জন্য কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এতে শিশুর জেদ আরও বেশি বেড়ে যাবে। তাকে বিভিন্ন উদাহরণ দিয়ে এসব খেলনার কুফল বুঝিয়ে দিন।
  • যদি এক সন্তানের বন্দুক ধরণের খেলনা আপনার অন্য সন্তানকে বা আপনাকে অস্বস্তিতে ফেলে তবে সে ব্যাপারে একসাথে আলোচনা করুন। বলুন যে “তোমার এই বন্দুক দিয়ে খেলা পছন্দ হলেও এটা থেকে আমি বা তোমার ভাই/বোন খুব বেশি ভয় পাচ্ছি, তুমি নিশ্চয়ই আমাদের ভালোবাসো, তাই এসব খেলাগুলো একটু কম করে খেলো” এভাবে বুঝিয়ে বললে আপনার সন্তান অবশ্যই ব্যাপারটি বুঝতে পারবে।
  • এমন কোন খেলনা শিশুর জন্য কিনুন যা আপনার সন্তানের গুলি বা বন্দুক দিয়ে খেলার প্রয়োজন মেটাবে সেইসাথে অন্যান্য ভাবেও তা দিয়ে খেলা যাবে।
  • সন্তানকে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে চেষ্টা করুন। মানবিক ভালো গুনগুলো সম্পর্কে সন্তানকে বুঝিয়ে বলুন। এছাড়া বন্দুক সাধারণত খারাপ প্রকৃতির মানুষদের জিনিস তা যখন আপনার সন্তানও বুঝতে পারবে তখন সে নিজ থেকেই এসব খেলনা পরিহার করবে।
  • আপনার ও সন্তানের মধ্যকার ভালো সম্পর্ককে শিশুর এসব খেলনা দিয়ে খেলার অভ্যাসকে ত্যাগ করানোর অস্ত্র হিসেবে কাজে লাগান। সবকিছুর মূলে রয়েছে সন্তানের সাথে বাবা মায়ের সুসম্পর্ক।