Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 20, 2014 in গর্ভধারণ |

একটি সুস্থ গর্ভধারণের আটটি ধাপ

একটি সুস্থ গর্ভধারণের আটটি ধাপ

সুস্থ গর্ভধারণ ও একটি সুন্দর সুস্থ শিশুর জন্ম দেওয়া প্রতিটি নারীর জীবনের এক অন্যতম চাওয়া। সকলেই চায় তার গর্ভধারন থেকে সন্তানের জন্মের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও সুস্থ যাতে মা ও শিশু দুজনেই নিরাপদে পৃথিবীতে হেসে খেলে বেড়াতে পারে। আর এই সুস্থ গর্ভধারণের আটটি পদক্ষেপ সম্পর্কে চলুন কিছুটা ধারনা নেওয়া যাকঃ

ধাপ একঃ

গর্ভধারণের আগেই জেনে নিন সুস্থভাবে গর্ভধারণের সব উপায়গুলো। আগেভাগে দেখে নিন আপনার শরীর সন্তান গর্ভধারণের জন্য উপযুক্ত কিনা। আর যদি তা না হয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজেকে আগে সন্তান ধারণের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় যত্ন নিন।

ধাপ দুইঃ

সন্তান ধারনের ব্যাপারটি বুঝতে পারার পরপরই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের খাদ্য তালিকা তৈরী করুন। খাদ্যের পুষ্টিগুন ও নিজের খাদ্য উপাদানের চাহিদা সম্পর্কে জেনে নিন। এসময় অনেক গর্ভবতী মায়েরা খেতে অরুচি বোধ করেন, তাই এই সময় নিজের কাছের মানুষ, বাবা-মায়ের সাহায্য নিন।

ধাপ তিনঃ

প্রতিদিন হালকা কিছু ব্যায়াম করুন। এতে শরীর ও মন দুটিই সতেজ থাকবে। তবে ব্যয়াম এর ফলে যাতে খুব বেশি শরীরে চাপ না পরে সেদিকে লক্ষ্য রাখুন।

ধাপ চারঃ

কাজের চাপের ফাঁকে ফাঁকে দিনের বেশ কিছু সময় নিজেকে বিশ্রাম দিন। অন্য যে কোন সময়ের চেয়ে একজন নারী এই সময় বেশি দুর্বল বোধ করে থাকেন বলে এই বিশ্রাম অত্যন্ত জরুরী।

ধাপ পাঁচঃ

যখন যেভাবে খুশি যে কোন ওষুধ সেবন এই সময় সম্পূর্ণ নিষিদ্ধ। কোনভাবেই নিজের ইচ্ছেমতো কোনরকম ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না।

ধাপ ছয়ঃ

চা-কফি, কোক ইত্যাদি খাবার যতটা সম্ভব পরিত্যাগ করুন।

ধাপ সাতঃ

গর্ভবতী মা ও শিশুর ক্ষতি করে এমন সব উপাদান মায়ের চারপাশের পরিবেশ থেকে সরিয়ে ফেলুন অতি দ্রুত। মায়ের আশেপাশে কেউ যেন ধুমপান না করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হোন। এমনকি ধুলাবালি, ময়লা আসবাব ইত্যাদিও মায়ের ক্ষতি করতে পারে।

ধাপ আটঃ

সর্বশেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপটি হলো মায়ের মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয় যত্ন নেওয়া। এসময় মায়ের বিরূপ মানসিক স্বাস্থ্য শিশুর উপরও অনেক বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই মা যাতে মানসিকভাবে ভালো থাকেন তার দায়িত্ব পরিবারের সকলকেই নিতে হবে।