Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 18, 2014 in ছোট্টমনি |

শিশুর মস্তিষ্কের উন্নয়নঃ মেয়ে শিশু ও ছেলে শিশুর পার্থক্য

শিশুর মস্তিষ্কের উন্নয়নঃ মেয়ে শিশু ও ছেলে শিশুর পার্থক্য

ছেলে ও মেয়ে শিশুদের আচার আচরন, কাজকর্ম চলাফেরাতে সবসময়ই ভিন্নতা লক্ষ্য করা যায়। যতই তাদের একসাথে বড় করা হোক না কেন, কিছুটা বড় হয়ে হয়তো আপনার ছেলে সন্তানটি বেছে নেবে চোর পুলিশ খেলা সেখানে আপনার মেয়ে বেছে নেবে পুতুল খেলা, রান্নাবাটি ইত্যাদি। ছেলে শিশুর পছন্দ যদি হয় নীল, মেয়েদের পছন্দ গোলাপী। এভাবেই দিন যত বাড়তে থাকে আপনার ছেলে ও মেয়ে সন্তানের ভিন্নভাবে মস্তিষ্কের বৃদ্ধি ঘটতে থাকে।

এখন প্রশ্ন হলো, আসলেই কি ছেলে ও মেয়েদের মস্তিষ্কের মাঝে পার্থক্য রয়েছে? উত্তরটি ঠিক। মেয়েদের ও ছেলেদের জন্মের পরপরই আকৃতিগত ও বুদ্ধিমত্তায় পার্থক্য দেখা যায় যার প্রধান কারণ মস্তিষ্কের ভিন্নতা। তবে অনেক গবেষনার পরেও এই পার্থক্য কেন রয়েছে তার কোন সমাধান খুঁজে পাওয়া যায়নি।

মায়ের গর্ভে ছেলে শিশুদের মস্তিষ্কের উন্নয়নঃ

ছেলেদের ক্ষেত্রে টেস্টোসট্রোন নামক মস্তিষ্কের গুরুত্বপূর্ণ এক উপাদান মায়ের গর্ভে মেয়েদের তুলনায় বেশি তৈরী হয়। এই উপাদান ছেলেদের মস্তিষ্ক গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। এক গবেষনায় দেখা যায়, এই টেস্টোসট্রোন নামক উপাদানই মায়ের গর্ভে থাকাকালীন মস্তিষ্কের কিছু সংযোগ ছেলেদের চেয়ে মেয়েদের আলাদা করে তৈরী করে থাকে। তাই তাদের আচার আচরন, বাহ্যিক গড়ন সহ বুদ্ধিমত্তায়েও ভিন্নরকম বৈশিষ্ট্য দেখা যায়।

মায়ের গর্ভে মেয়ে শিশুদের মস্তিষ্কের উন্নয়নঃ

মায়ের গর্ভে থাকার সময় ছেলেদের তুলনায় মেয়েদের মস্তিষ্কে টেস্টোসট্রোন নামক উপাদানটি খুব একটা তৈরী হয় না। ছেলে শিশুদের তুলনায় এর পরিমান অত্যন্ত নগন্য। তার চেয়ে মেয়েদের মস্তিষ্কে এস্ট্রোজনের মত বিভিন্ন মেয়েলী হরমোন তৈরী হয়ে থাকে। এর জন্যেই ছেলেদের চেয়ে মেয়েদের মস্তিষ্কের উন্নয়ন ভিন্নভাবে হয়ে থাকে।

এভাবেই ছেলে শিশুদের সাথে মেয়ে শিশুদের মস্তিষ্কের উন্নয়ন ভিন্ন হয়ে থাকে এবং ছেলে ও মেয়ে শিশুদের আচার আচরনে, বিভিন্ন কাজে ভিন্নতা দেখা যায়।