Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 12, 2014 in হাটি হাটি পা এক্সক্লুসিভ |

‘আই অ্যাম এ ডাউন সিনড্রোম অ্যান্ড আই অ্যাম রানিং মাই ওন বিজনেস’

‘আই অ্যাম এ ডাউন সিনড্রোম অ্যান্ড আই অ্যাম রানিং মাই ওন বিজনেস’

২২ বছর বয়সী অ্যান্ড্রু বার্নার। জন্মেছে সে ডাউন সিনড্রোম নিয়ে। নিজেই করেন টি-শার্ট ডিজাইন আর বিক্রি করেন তার কোম্পানি Group Hug Apparel এর মাধ্যমে।

 

অ্যান্ড্রুর মা কারেন পিকেলকে জিজ্ঞেস করা হয়েছিল “আপনি অ্যান্ড্রুর কত বছর বয়স থেকে আপনি তার ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করেছিলেন?” জবাব ছিল, “অ্যান্ড্রুর বয়স যখন ১৮, তখন থেকেই অ্যান্ড্রু নিজে কি করতে চায় তা নিয়ে ভাবতে শুরু করে।”

 

ব্যক্তিস্বাধীনতা পরিষ্কারভাবে আসে পিতামাতা থেকে, পরিবার থেকে আর প্রিয়জন থেকে, যারা তার যোগ্যতায় বিশ্বাস করে এবং একই সাথে তার স্বপ্নগুলোর বাস্তব রূপায়ন দেখতে চায়।

 

বার্নার তার আজকের অবস্থানের জন্য বাবা-মায়ের সহযোগিতা প্রসঙ্গে বলেন, “আমার বাবা-মা আমাকে প্রায় সবকিছুই চেষ্টা করতে উৎসাহ দিতেন যতক্ষণ পর্যন্ত না আঘাপ্রাপ্ত হবার সম্ভাবনা থাকে। এক কথায় আমার বাবা-মা আমাকে আমার লক্ষ্য অর্জনে সব ধরনের সহযোগিতা করেছেন। আরো একটা কথা না বললেই নয় সেটা হল, আমরা পুরো পরিবার সবসময়ই একটা টিম হয়ে সবকিছু করি, যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে।”

 

অ্যান্ড্রুর মাকে প্রশ্ন করা হয়েছিল, “অ্যান্ড্রুর এই সাফল্যের রহস্য কোথায়? কিভাবে একজন ডাউন সিনড্রোম শিশুর মা তার সন্তানকে সফল হতে সাহায্য করতে পারবেন?” উত্তরে কারেন পিকেল বলেন, “অ্যান্ড্রুর সাথে যখনই কোন কাজ করতাম বা সে তার চিন্তা গুলো আমাদের সাথে শেয়ার করত, আমরা খুবই সহজভাবে সেগুলো তার সামনে উপস্থাপন করতাম। এভাবে আমরা তাকে তার চিন্তাগুলো বাস্তবায়নে সাহায্য করতাম যাতে সে কখনই হতাশার মধ্যে পড়ে না যায়।”

 

অনুবাদিত।

সূত্রঃ http://www.sheknows.com/parenting/articles/1009553/i-have-down-syndrome-and-run-my-own-business