Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 6, 2015 in গর্ভবতী মা, জেনে রাখা ভাল |

সদ্য নতুন মায়ের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ টিপস

সদ্য নতুন মায়ের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ টিপস

সদ্য মা হয়েছেন! সন্তানকে প্রথম কোলে নেবার গন্ধও গায়ে লেগে আছে। কিন্তু সেই সাথে যেনো এক মুহূর্তেই বেড়ে গেছে অনেক দায়িত্ব, কর্তব্য। সেই সাথে শরীরের যত্নটাও কিন্তু সমানভাবে প্রয়োজন। এই বিষয়ে সদ্য প্রসুতি মায়ের জন্য রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপসঃ

  • ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়াঃ সদ্য সন্তান জন্ম দেয়া মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস হলো আঁশযুক্ত খাবার খাওয়া। এটি মায়ের যতটা ক্যালরি খরচ হয় তা দ্রুত পূরণ হয় এবং মা খুব দ্রুত শক্তি ফিরে পেতে পারে। তাজা ফলের রস, শাকসবজি থেকে বেশি বেশি ফাইবার মা পেতে পারেন।
  • বেশি বেশি পানি পানঃ বেশি বেশি পানি পান করা এই সময়ের আরেকটি অবশ্য কর্তব্য। নতুন মায়েদের শরীরে যাতে পানিশূন্যতা না দেখা যায় এই জন্য মা’কে বেশি বেশি পানবি পান করতে হবে। এছাড়া শিশুর জন্য সঠিকভাবে বুকের দুধ তৈরী নিশ্চিত করতেও বেশি করে পানি পান করতে হবে।
  • সচেতনতা চাই পোশাকেওঃ নতুন মা যাতে সঠিকভাবে শিশুর যত্ননিতে পারেন এবং নিজের শরীরেও আরাম পেতে পারেন তাই মায়ের পোশাকের ব্যাপারে সচেতন হওয়া উচিৎ। হালকা পাতলা সূতির পোশাকে থাকাটাই এই সময়ে নতুন মায়ের জন্য স্বস্তিদায়ক হবে। এছাড়া মা ও শিশুর পোশাক যথেষ্ঠ ঢিলেঢালা হওয়া উচিৎ।
  • শিশুর জন্য বুকের দুধঃ শিশুর জন্মের পর তার জন্য সর্বপ্রথম যা দরকার হয় তা হলো মায়ের যত্ন ও মায়ের বুকের দুধ। বুকের দুধ খাওয়ানোর সময় শিশুর প্রতি আলাদা সতর্ক থাকুন। অন্য কেউ সঙ্গে থাকলে শিশুকে দুধ খাওয়ানোর সময় সঠিক অবস্থান সম্পর্কে জেনে নিন এবং সচেতন হোন।
  • সাহায্য নিনঃ একজন নতুন মা হওয়া নারী শারীরিক ভাবে অনেক বেশি দুর্ব থাকেন। তাই এজন্য কাছের মানুষগুলো থেকে সাহায্য নিন। এই সময় সাহায্য চাইতে কোনরকম দ্বিধা রাখবেন না। কারণ এই সময় মায়ের যত্ন এবং শিশুর যত্নটাই সবার আগে।