গর্ভকালীন সময়ের খাবারে পাঁচটি অবশ্য কর্তব্য
শুধু নিজের খাবার নয়, গর্ভকালীন সময়ে মা’কে খাওয়ার সাথে সাথে ভাবতে হয়ে কি খাওয়ার ফলে তাঁর সন্তান সর্বাধিক পুষ্টি পেতে পারে এবং মা ও শিশু দুজনেই ভালো থাকতে পারে। তাই ইচ্ছা না থাকলেও খাবার নিয়ে নানা রকমের চিন্তা ভাবনা নিয়ে মা’কে কিছুটা সময় কাটাতেই হয়।
এই খাবারের নানা দিক নিয়ে পাঁচটি অবশ্য কর্তব্য সম্পর্কে জেনে নিন আজঃ
- অনেক মা মর্নিং সিকনেস এর কারনে ভালোভাবে সকালের নাস্তা খেতে পারেন না। তবে কষ্ট করে হলেও সকালের নাস্তা একজন গর্ভবতী মায়ের অবশ্যই ভালোভাবে করা উচিৎ। এতে মা সারাদিনের সুস্থভাবে চলার শক্তি পান।
- নিজেকে খাবারের দিকে আকৃষ্ট করতে এই সময়ের সর্বোতকৃষ্ট পন্থা হলো প্রতিদিন ব্যায়াম করা। এতে মায়ের খাবারের প্রতি আগ্রহ বাড়বে। প্রতিদিন মা’কে কিছুটা ব্যায়াম করতে হবে।
- সারাদিনের খাবারের প্ল্যান আগে থেকে কওরে রাখা উচিৎ। মা একা হয়তো এটি পুরোটা পেরে উঠবেন না। এক্ষেত্রে পরিবারের সবাই মায়ের স্বাস্থ্যকর খাবার তালিকা বানাতে সাহায্য করতে পারেন।
- হরমোনের যখন খুশি তখন পরিবর্তনের সাথে সাথে মায়ের মন মানসিকতাও এই সময় অনেক বেশি উঠানামা করে। তাই খাবার থেকে শুরু করে আচরণ সবকিছুতেই আসে পরিবর্তন। তাই এই সময় মা’কে মানসিক সাপোর্ট দিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া চাইয়ে নেওয়ার দায়িত্ব পরিবারের সবার।
- খাবারগুলোকে ছোট ছোট সময়ের ভিত্তিতে ভাগ করে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকক্ষন না খেয়ে থেকে একসাথে অনেক বেশি খাওয়াটা কখনোই মায়ের শরীরের জন্য ভালো নয়।


