কর্মজীবি মায়েরাও পারেন আপনার নবজাতককে বুকের দুধ খাওয়াতে
কর্মজীবি মায়েরাও চাইলে তাঁদের শিশুদের শুধু বুকের দুধ খাইয়ে যেতে পারেন। এ জন্য অবশ্য কিছু বাড়তি কষ্ট করতে হবে। বাড়তি কাজগুলো হল, কাজে যাওয়ার আগে সাবান ও গরম পানি দিয়ে ভাল করে ধায়া কয়েকটা ছোট পাত্রে মায়ের বুকের দুধ সংগ্রহ করে রাখা। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় (২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস) এভাবে সংগৃহীত বুকের দুধ আট ঘন্টা পর্যন্ত ঠিক থাকে। রেফ্রিজারেটরে রাখলে আরও বেশি সময়য় ঠিক রাখা সম্ভব। তবে বাচ্চাকে খাওয়ানোর আগে গরম পানিতে বসিয়ে সহনীয় মাত্রায় গরম করে নিতে হবে। ঘর থেকে বের হওয়ার কয়েক ঘন্টা আগে এক- একটা পাত্রে যতটুকু পারা যায় বুকের দুধ সংগ্রহ করে ঢেকে, সময়য় লিখে রেখে, শুকনা এবং কম আলোকিত জায়গায় রেখে যেতে হবে। আর সেই সাথে একজন দায়িত্বশীল কাউকে বুঝিয়ে যেতে হবে কিভাবে কোন পাত্র থেকে কখন বাচ্চাকে দুধ খাওয়াতে হবে।
তথ্যসূত্রঃ প্রসূতি ও প্রসব


